প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার দিঘলিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দিঘলিয়া থানা পুলিশ শেখ মনজুরুল ইসলাম মঞ্জু (৫৯) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে।
পুলিশের সূত্রে জানা গেছে, শেখ মঞ্জুরুল ইসলাম মঞ্জু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও চক্রান্তের উদ্দেশ্যে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করতে ছিলেন। পানিগাতী গ্রামের মৃত আব্দুল বারী শেখের পুত্র শেখ মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে থানা পুলিশ আটক করে। তিনি দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শেখ মনজুরুল ইসলাম মঞ্জু এলাকার বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন