প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সুনামগঞ্জের মধ্যনগরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রৌহা এলাকায় আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালিটি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
র্যালি শেষে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ঝুটন মিয়া।
আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. স্বপন আহমেদ, রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব তালুকদার, সংগঠনের সদস্য মোবারক মিয়া, শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী, বিদ্যুৎ সরকার, সমীরন তালুকদার ও মোশাররফ হোসেনসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর ক্ষতিকর প্রভাব পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, তরুণ সমাজ এবং সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।
আয়োজকরা বলেন, আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ভবিষ্যতেও মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন