প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন নারী রয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন আরও ২০ জন।
মঙ্গলবার রাজ্যটির দুটি শহরে এই হামলাগুলি সংঘটিত হয়েছে, যা বুধবার মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্সের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও আরএসএফ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইমার্জেন্সি লইয়ার্সের একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের রাজধানী দামাজিনে মঙ্গলবার রাতে তিনটি আবাসিক এলাকায় ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় ছয় নারীসহ ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে শহরটিতে আহত ১৫ জনও তিনটি পরিবারের সদস্য।
একই দিনে রোসেইরেস শহরে আরও পাঁচ বেসামরিক নাগরিক আহত হন। মানবাধিকার সংগঠনটির দাবি, ড্রোন হামলাগুলি বাঁধ ও বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এই হামলাগুলোর ফলে পুরো ব্লু নাইল রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। সংগঠনটি সতর্ক করেছে যে, দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইমার্জেন্সি লইয়ার্স জানায়, রাজ্যের অন্যান্য এলাকাগুলোতে চলমান সংঘাত থেকে পালিয়ে আসা বহু মানুষ দামাজিন ও রোসেইরেস শহরে আশ্রয় নিয়েছেন। এসব এলাকার মধ্যে বাউ ও গেইসানও অন্তর্ভুক্ত রয়েছে।
সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের সংঘাত শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে লড়াই ছড়িয়ে পড়েছে। গত আগস্টে আরএসএফ দাবি করেছিল, ইথিওপিয়া সীমান্তসংলগ্ন সংঘাতপূর্ণ এলাকা গেইসান তারা দখলে নিয়েছে। ব্লু নাইল রাজ্যও দক্ষিণ সুদান ও ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন