প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একজন রেডিওলজি টেকনোলজিস্টের মৃত্যুর পর থেকে এক্স-রে বিভাগ বন্ধ রয়েছে প্রায় ৮ মাস। এতদিন পরেও কি একজন নতুন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হয়নি?
শিল্পী ও সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকারি হাসপাতালে সস্তায় চিকিৎসা পাওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা বাস্তবায়িত হচ্ছে না। বহু রোগীকে বাইরে গিয়ে অতিরিক্ত টাকা ব্যয় করে পরীক্ষা করাতে হচ্ছে। বিভিন্ন সময় রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে (একটি মেডিক্যাল সেন্টার) পাঠানোর এবং অন্য প্রতিষ্ঠানের রিপোর্ট নিতে অনীহা প্রকাশের অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত জরুরি।
দীর্ঘদিন ধরেই এসব বিষয় নিয়ে নানা অভিযোগ রয়েছে।
মাননীয় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি মহোদয়, কয়েক দিন আগে আপনি হাসপাতালের সেবার মান উন্নয়নের বিষয়ে সভা করেছিলেন। কিন্তু বর্তমান অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তাই এই বিষয়ে আপনার কঠোর হস্তক্ষেপ চান। সভায় সন্তুষ্ট না হয়ে, আমরা চাই আপনি দায়িত্বে থাকা লোকজনকে কঠোর জবাবদিহির আওতায় আনুন।
এক্স-রে বিভাগ দ্রুত চালু করতে, প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে এবং হাসপাতালের অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা জোর দাবি জানাচ্ছি।
ভিক্টোরিয়া হাসপাতাল কোনো সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা আমরা দেখতে চাই না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন