প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।
বুধবার আনুষ্ঠানিকভাবে ৩৪ বছর বয়সী এই তারকার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ক্লাবটি।
ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর চুক্তির মেয়াদ ২০২৭ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত। এছাড়া চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
নতুন ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো বলেন, “আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে দলের জয় এবং নিজেকে আরও উন্নত করা। ক্লাব যে প্রকল্পটি আমার সামনে তুলে ধরেছে এবং আমাকে দলে নিতে যে আন্তরিকতা দেখিয়েছে, সেটিই এখানে আসার অন্যতম কারণ।”
গত কয়েক মাস ধরে কাসেমিরোর সঙ্গে ইন্টার মায়ামির আলোচনা চলছিল। শেষ পর্যন্ত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবার ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মায়ামি শহরের জীবনযাত্রাও তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
ইন্টার মায়ামির পাশাপাশি ইতালির জুভেন্টাস, ইন্টার মিলান এবং সৌদি আরবের কয়েকটি ক্লাবও কাসেমিরোকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বেছে নেন এমএলএসের ক্লাবটিকেই।
২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি লিগ কাপ ও এফএ কাপ জেতেন এবং দলের অন্যতম অভিজ্ঞ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন