প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোমস্তাপুর থানার পুলিশ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাতভর অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন—গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ শাহজাহান আলী দুখুর ছেলে মোঃ খাদিমুল ইসলাম (২৮), বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের মৃত তহসেন আলীর ছেলে মোঃ সাদেক আলী (৪৫) এবং গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের মৃত আবুল কালাম আযাদের ছেলে মোঃ জান্নাতুল আলম ওরফে মধু (৪৮)।
পুলিশের সূত্র অনুযায়ী, গ্রেপ্তার হওয়া খাদিমুল ইসলাম গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। অপরদিকে, সাদেক আলী আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত।
জান্নাতুল আলম ওরফে মধু গোমস্তাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান হুমায়ুন রেজার আপন ভাগ্নে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানিয়েছেন, গ্রেপ্তার তিনজনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন