প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ১৯ নভেম্বর, ২০২৬ : জেলা পুলিশের কার্যক্রমের ফলে উদ্ধার করা ৬১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। আজ বেলা ১১টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ফোন হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদ।
হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ মন্তব্য করেন, ‘প্রকৃত মালিকদের কাছে উদ্ধার ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, জনসেবায় পুলিশের এই সাফল্যের পরিধি আগামীতে আরো বিস্তৃত হবে।’
এদিকে, দীর্ঘদিন পর হারানো শখের ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা রাজশাহী জেলা পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। ভুক্তভোগীদের প্রত্যাশা, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উদ্ধার এসব মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে যায় ও চুরি হয়েছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন