প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার কারণে খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সহকারী একান্ত সচিব (এপিএস) আবদুল আউয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি আদেশ জারি করে। খাদ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।
সূত্র জানায়, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন আবদুল আউয়াল। এই সফরের জন্য ৮ অক্টোবর খাদ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচি প্রস্তুত করা হয়েছিল।
তবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এপিএসের ওই সফর সম্পর্কে পূর্বে অবগত ছিলেন না। যখন তিনি বিষয়টি জানতে পারেন, তখন তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং পরে আবদুল আউয়ালকে মৌখিকভাবে অব্যাহতি দেন।
এদিকে, একই দিনে জারি করা একটি পৃথক আদেশে মিজানুর রহমানকে খাদ্যমন্ত্রীর নতুন এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, খাদ্যমন্ত্রী আফরোজা খানম যতদিন দায়িত্বে থাকবেন অথবা মিজানুর রহমানকে এপিএস পদে বহাল রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন