প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেছেন, সরকারের এক শতাংশ জমিও ছাড় দেওয়া হবে না। যারা সরকারি জমি দখল করে রেখেছে, তাদের কাছ থেকে জমি পুনরুদ্ধার করা হবে। তিনি উল্লেখ করেন, "একটি দল বাংলাদেশিদের দোযখের পথে নিতে চায়।" সরকার যখন সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে, তখনই একাত্তরের পরাজিত শক্তি নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "এ সরকার রাতের ভোটের সরকার নয়, এ সরকার গণতান্ত্রিক সরকার।" তারেক রহমানের সরকার ১৮ কোটি মানুষের নির্বাচিত সরকার। তিনি আরও বলেন, "সরকারের ১ ইঞ্চি জমিও কোনো দখলদারের আয়ত্তে থাকতে দেওয়া হবে না।" সরকারি জমি উদ্ধার করে জনগণের কাজে ব্যবহার করা হবে। ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম ও কাজ করার অনীহা একদিনে ঠিক করা সম্ভব নয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, "বাংলাদেশ যখনই স্থিতিশীল অবস্থার দিকে যায় তখনই পলাতক স্বৈরাচাররা বলে ডিসেম্বরে দেশে আসব আরেক দল বলে সরকার পতন করে ফেলবে।" এসব বলার কোনো লাভ হবে না। তিনি জানান, "আপনারা যে রাজপথের ভয় আমাদের দেখাচ্ছেন, আমরা সেই রাজপথ থেকে সংসদে ও মন্ত্রণালয়ে গিয়েছি।"
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, "আজকে রূপগঞ্জের মানুষ ভূমিহীন হয়ে পড়ছে। তাদের ঠকানো হচ্ছে।" তিনি বলেন, "নিরীহ এসব মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করতে হবে।" তিনি আরও জানান, "একশ্রেণির লোকেরা সরকারি জমিগুলো দখল করে রেখেছে। আজকে ছেলেমেয়েদের খেলাধুলার মাঠ নেই।" ওইসব সরকারি জমি উদ্ধার করে খেলাধুলার জন্য মাঠ তৈরি করার দাবি জানান তিনি।
তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আফজাল কবীরসহ রূপগঞ্জ থানা ও তারাবো পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন