প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের ঝিনাইগাতীতে একটি ভ্রাম্যমাণ ধান মাড়াইকল উল্টে যাওয়ার ফলে হোসাইন আলম (৩০) নামের এক চালক নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ধান মাড়াইকলের দুই সহায়ক সুজন মিয়া (১৮) এবং শিহাব (১৮) আহত হয়েছেন।
হোসাইন আলম তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর পুত্র। আহত সুজন মিয়া ও শিহাব একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ভ্রাম্যমাণ ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ এটি উল্টে যায়। এই ঘটনায় মাড়াইকলের নিচে চাপা পড়ে চালক হোসাইন আলমসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। আহত সুজন মিয়া ও শিহাবের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন