প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্যসচিব মিজানুর রহমান মিজান।
সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবু তাহের তালুকদার। তিনি নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সালাহউদ্দিন আহমেদ, নওয়াব সাঈদ আল মামুন, শহিদ ফকির, আনোয়ারুল ইসলাম আনার, আলহাজ্ব সেলিম উদ্দিন, রুহুল আমিন ফকির, আব্দুল গফুর ও আবুল কাশেম।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং তরুণ দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি তরুণদের সংগঠিত করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন