প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। ছবিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাপ্তরিক ডেস্কের ওপর ঝুঁকে আছেন। ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট।’
বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ লাভ করার পর এই পোস্টটি করা হয়েছে। এর মাধ্যমে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।
নির্বাচনের ফলাফলটি প্রেসিডেন্ট ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে ডেমোক্র্যাটদের প্রভাব বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল সামান্য। নতুন পরিস্থিতিতে ট্রাম্পের বিভিন্ন আইনগত উদ্যোগ আটকে দেওয়ার সুযোগ পাবেন ডেমোক্র্যাটরা।
নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প স্বীকার করেছেন, ডেমোক্র্যাটরা ভালো করেছে। তবে তিনি দাবি করেছেন, নির্বাচনে যদি তিনি নিজে প্রার্থী থাকতেন, তাহলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফলাফল করতে পারতেন।
ট্রাম্প আরও বলেছেন, ভোটাররা ইরান বিষয়ে তার নীতিকে সমর্থন করেছেন। তবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট সাময়িক অর্থনৈতিক চাপ তারা সম্ভবত মেনে নিতে চাননি।
ডেমোক্র্যাট প্রার্থীদের নির্বাচনি প্রচারণার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা কঠোর পরিশ্রম করেছি। তবে নির্বাচনের ফলাফলকে তিনি নিজের বিরুদ্ধে কোনো নেতিবাচক বার্তা বা ব্যক্তিগত পরাজয় হিসেবে দেখতে রাজি নন।
এদিকে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, অভিবাসনসহ অনেক বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে একযোগে কাজ করতে আমরা প্রস্তুত।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন