প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুদ্ধের অবসানের উদ্দেশ্যে আমেরিকার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইরান। রবিবার এই বিষয়ে চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে এটি কার্যকর হবে।
এই চুক্তি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘মাইন্ডগেম’ চলছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই কারণে ইরান একটি কৌশল অবলম্বন করেছিল বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।
জানা গেছে, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধিদলের মনোভাব কেমন থাকতে পারে এবং তাদের আচরণ কেমন হতে পারে সে বিষয়ে একটি ‘ব্লুপ্রিন্ট’ তৈরি করেছিল ইরান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগে দেশটি দুই মনোবিদের সাহায্য নিয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইটের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইরান প্রশাসনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে ইসলামাবাদে দু’দেশের প্রথম দফার বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে বসার আগে তেহরান দুইজন মনোবিদকে নিয়োগ করেছিল। যদিও ওই বৈঠকে ট্রাম্প সরাসরি অংশ নেননি। তবে আমেরিকার প্রতিনিধিরা কী বলতে পারেন, ট্রাম্পের নির্দেশ কেমন হতে পারে তা নিয়ে একটি ‘মাইন্ডগেম’ চলছিল। সেই ‘মাইন্ডগেম’-এ এগিয়ে থাকার জন্য ট্রাম্পের মনোভাব বোধ করা জরুরি ছিল বলে ওই সূত্রের দাবি।
ড্রপ সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, “প্রতিনিধিদলের মধ্যে দেশের দু’জন শীর্ষ মনোবিদকে রাখা হয়েছিল যাতে ট্রাম্পের মতিগতি বোঝা যায়। আর সে অনুযায়ী বৈঠকে আলোচনা এগিয়ে নিতে পারা যায়। ঐ বৈঠকে বসার আগে এই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছিল।”
সূত্রের দাবি, মনোবিদেরা যেভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেভাবেই কাজ করা হয়েছে। শুধু তাই নয়, মনোবিদদের পরামর্শ ইরানের আলোচনার কৌশলেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই পরামর্শ কার্যকরও হয়েছিল বলে ওই সূত্রের দাবি হয়েছে। ওই বৈঠকে গঠনমূলক আলোচনা হয়।
ঘটনাচক্রে দেখা গেছে, প্রথম বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে গেলেও আমেরিকা কিন্তু যুদ্ধবিরতির সময় বাড়িয়েছিল। পাশাপাশি, ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করার পরেও পরে আগ্রাসী কৌশল থেকে সরে সমঝোতার রাস্তায় হাঁটার কৌশল নেওয়া শুরু করেন।
ইসরায়েল যদিও ইরানের বিরুদ্ধে আগ্রাসী কৌশল নেওয়ার পক্ষেই বারবার তাগাদা দিয়েছে। কিন্তু দেখা গেছে, ট্রাম্প সেই ফাঁদে পা দেননি। বরং তিনি ইরানের সঙ্গে সমঝোতার রাস্তাতেই হেঁটেছেন। ফলস্বরূপ, রবিবার তেহরানের সঙ্গে সমঝোতা চুক্তি হয়।
যদিও এবারের সমঝোতা চুক্তিতে ট্রাম্পের মতিগতি বুঝতে মনোবিদদের সাহায্য নেওয়া হয়েছিল কিনা সে প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। তবে এখন ১৯ জুনের (শুক্রবার) ওই বৈঠকের ওপরই আন্তর্জাতিক মহলের নজর রয়েছে। সূত্র: আইরিশ স্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন