প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের কোতোয়ালিতে এস এ পরিবহনের একটি শাখা থেকে পুলিশের একজন সদস্যকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম কৃষাণ বড়ুয়া। তিনি কুমিল্লা জেলায় কর্মরত বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষাণ বড়ুয়া নামের একজনকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার কর্মস্থল কুমিল্লায় অবস্থিত। তবে তার সম্পূর্ণ নাম ও ঠিকানা জানার জন্য সিটি এসবি কুমিল্লায় একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাব আসলে তার বিস্তারিত তথ্য জানা যাবে। আজই তাকে একটি প্রতারণা মামলায় আদালতে পাঠানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরীর নূর আহমদ রোডের কুরিয়ার প্রতিষ্ঠান এস এ পরিবহনের কাজির দেউড়ি শাখা থেকে তাকে আটক করা হয়। এস এ পরিবহনের কর্মকর্তারা তাকে আটক রেখে থানায় খবর দিলে কোতোয়ালি থানার একটি টিম গিয়ে তাকে গ্রেপ্তার করে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন