প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ২০২৬ সালের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। এই সম্মাননা তাকে প্রদান করেছে খ্যাতনামা সাময়িকী ‘ফিলাডেলফিয়া ম্যাগাজিন’।
চিকিৎসকদের সরাসরি ভোট এবং সহকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। ডা. জিয়াউদ্দিন গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই সম্মাননার তালিকায় নিজের স্থান ধরে রেখেছেন।
ডা. জিয়াউদ্দিন আহমেদ, যিনি সাদেক নামেও পরিচিত, বর্তমানে টেম্পল বিশ্ববিদ্যালয়ের লুইস কাটজ চিকিৎসাবিদ্যা অনুষদে চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।
দীর্ঘ সময় ধরে তিনি দীর্ঘমেয়াদি কিডনি রোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে সৃষ্ট কিডনি রোগের চিকিৎসা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। রোগীদের প্রতি তার আন্তরিকতা, চিকিৎসাক্ষেত্রে অবদান এবং ভবিষ্যৎ চিকিৎসক তৈরিতে ভূমিকা রাখার জন্য তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে প্রশংসিত।
ডা. জিয়াউদ্দিনের এই অর্জনে তার সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, ২০২৬ সালের ‘সেরা চিকিৎসক’ হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে তার পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং রোগীদের প্রতি নিবেদন প্রকাশ পায়।
এদিকে, ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরাও তার এই সাফল্যে আনন্দ ও অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র ডা. জিয়াউদ্দিনের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন