প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ভালুকায় ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক সাথী আক্তারকে আটক করেছে থানা পুলিশ। অভিযোগ করা হয়েছে যে, তিনি বিএনপি সরকারকে নিয়ে ‘কটূক্তি’ করেছেন। রবিবার (২৫ অক্টোবর) রাতে হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত সাথী বিউটি পার্লার থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানার পুলিশ।
স্থানীয় সূত্র ও থানার তথ্য অনুযায়ী, রবিবার দুপুরে সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দৃষ্টিগোচর হলে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। পরে উত্তেজিত স্থানীয় রাজনৈতিক কর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের বিউটি পার্লারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এই পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয় এবং খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।
ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তি করার অভিযোগে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন