প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : নারীদের প্রশিক্ষণ প্রদানই শেষ নয়, প্রশিক্ষণের পর তারা কীভাবে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারবেন, সেই কর্মসংস্থানের পথও নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আজ সোমবার মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র আওতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক এসব মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম মিঞা উল্লেখ করেন, বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি না রেখে প্রশিক্ষণ প্রদান করা হলে সরকারি অর্থ ও প্রশিক্ষণার্থীদের সময় ব্যয়ের পরও কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব হবে না। সুতরাং, প্রশিক্ষণ দেওয়ার পূর্বে সংশ্লিষ্ট খাতের চাহিদা, কর্মসংস্থানের সুযোগ এবং প্রশিক্ষণের পর সম্ভাবনা নিয়ে পরিকল্পনা ও গবেষণা করা আবশ্যক।
তিনি আরও বলেন, "শুধু আমাকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ২০ জনকে প্রশিক্ষণ দিলাম"—এমন মানসিকতা আমাদের মধ্যে থাকা উচিত নয়। প্রশিক্ষণের পর যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, তাদের কর্মসংস্থানের বিষয়টি আমাদের চিন্তায় রাখতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতার পরিধি বৃদ্ধি ও নতুন প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তন সম্পর্কে নিয়মিত অবহিত থাকার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন