প্রিন্ট এর তারিখঃ ৩ই নভেম্বর, ২০২৬ইং; ০১:২১ এম || প্রকাশের তারিখঃ ১ই নভেম্বর, ২০২৬ইং; ১২:০৫ এম
তাহিরপুরে প্রকাশ্য মাদক সেবন করে উচ্চস্বরে মাতলামি কৃষকদলের দুই নেতা পুলিশের হাতে আটক
তাহিরপুরে প্রকাশ্য মাদক সেবন ও উচ্চস্বরে মাতলামি করার অভিযোগে উপজেলা কৃষকদলের দুই নেতাকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। জানাযায়
শনিবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার তাহিরপুর বাজারের নৌকাঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এবং উপজেলা কৃষকদল নেতা আকবর আলী।
স্থানীয় সূত্রে আরো জানাযায়,শনিবার সন্ধ্যার পর মদ্যপ অবস্থায় ওই দুই নেতা তাহিরপুর বাজারে এসে প্রকাশ্য উচ্চস্বরে মাতলামি ও অসংলগ্ন আচরণ শুরু করেন। তাদের এমন আচরণে বাজার চলাচলকারী সাধারণ মানুষ চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। স্থানীয়রা কৃষকদলের দুই নেতার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে
স্থানীয়দের অভিযোগ,অভিযুক্ত এই দুই ব্যক্তি প্রায় সময় মাদক সেবন করে বাজারে এসে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এর ফলে বাজারের স্বাভাবিক পরিবেশ এবং জনসাধারণের চলাচলে নিয়মিত বিঘ্ন ঘটে আসছিল।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফারুক আহমেদ জানান,এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"