প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় পুলিশের চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করার সময় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পল্লবী থানাধীন ১১ নম্বর মেট্রো স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত দুই যুবকের নাম হলো— মশিউল আজম অরিন (৩৬) এবং শান্ত ইসলাম (২৭)।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু তারা সেই সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় পল্লবী ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর অহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।
তল্লাশি চালানোর পর আটক মশিউল আজম অরিনের কাছ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন