প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী অঞ্চলের মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক, বয়স ৫৫ বছর।
এই ঘটনার সময় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের মধ্যে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষের সময়ে আব্দুর রাজ্জাককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন