প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরব এবং ইয়েমেনে তেহরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে সৃষ্ট সংঘাতের কোনো সামরিক সমাধান নেই, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২৫ জুলাই) তার দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইরান ডেইলি’ পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্যটি করেন। আরাগচি আরো বলেন, আমরা বিশ্বাস করি ইয়েমেন, বাব আল-মান্দাব এবং অন্যান্য আঞ্চলিক সমস্যা সমাধানে কোনো সামরিক পথ নেই। এ সময় তিনি আলোচনার ওপর জোর দেন। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হুমকির পক্ষে পূর্ণ সমর্থন জানিয়েছে ইরানের সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী। এই পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন