প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি (KBDS)।
বুধবার (৭ অক্টোবর) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহীন, মেডিকেল অফিসার ও সংগঠনের উপদেষ্টা ডা. ওয়াহিদুজ্জামান, ডা. সাইদুল বাশার, সহকারী সার্জন ডা. সনক বৈদ্যসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং KBDS-এর সদস্যরা।
কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহীন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য। দিনব্যাপী এ ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন