প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালে বন্যা ও ভূমিধসের কারণে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় পাহাড়ি ঢল আছড়ে পড়ে।
এই বিপর্যয়টি তিব্বত সীমান্তের নিকটবর্তী এলাকায় ঘটেছে, যেখানে ভোটেকোশি নদীর গতিপথের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ হয়েছে। নেপালের দুর্যোগ সংস্থা জানিয়েছে, ৫১৭ জন বিদেশি নাগরিকসহ ৯০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
নেপালের পররাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী, নিখোঁজদের মধ্যে প্রায় ৩০০ ভারতীয় নাগরিক রয়েছেন।
এই পরিস্থিতি নিয়ে নেপালের জাতীয় দলের ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরি ও সন্দীপ লামিচানে মুখ খুলেছেন। তারা ভয়াবহ এই অবস্থায় সতর্ক ও সুস্থ থাকার বার্তা দিয়েছেন।
দীপেন্দ্র সিং আইরি বন্যা ও ধসের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম স্যোশাল প্ল্যাটফর্মে দীপেন্দ্র লিখেছেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ধসের খবর শুনে তিনি অত্যন্ত ব্যথিত। দেশের এই কঠিন সময়ে সকলের একত্রিত হয়ে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেছেন।
তিনি সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার বার্তা দিয়েছেন।
নেপালের জাতীয় দলের অপর ক্রিকেটার সন্দীপ লামিচানেও নেপালের এই পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বন্যা ও ধসের কারণে নেপালের বিভিন্ন স্থানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জলের প্রবল স্রোতে বহু বসতি ধ্বংস হয়েছে এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজ চললেও এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে অনেক ভারতীয়, বিদেশি পর্যটক এবং তীর্থযাত্রীও অন্তর্ভুক্ত রয়েছেন। অন্তত ১৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল জলের স্রোতে বহু বাড়ি ভেসে গেছে। বিপর্যয়ের পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব এখনো করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন