প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শনিবার ( ৩১ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হতেয়া মাওলানা পাড়া সালাফিয়া আলিম মাদ্রাসা এবং গোহাইল বাড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি স্থাপন করেন। এই উপলক্ষে সান স্টার ইনস্টিটিউট বিএম কলেজ মাঠে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী এ সময় সালাফিয়া মাদ্রাসার ভবন, বড়চালা বাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিভিন্ন রাস্তা, মসজিদ, মন্দিরসহ উন্নয়নমূলক বরাদ্দের তথ্য তুলে ধরেন।
এছাড়াও কান্ট্রি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মোঃ আনিসুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কোভিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, সাবেক সভাপতি আব্দুস সামাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন