প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের যৌথ অভিযানে পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা থেকে কাঞ্চন ব্রিজ সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনহীন ১৫টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
এই অভিযান রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পঞ্চম দিনের মতো পরিচালিত হয়।
অভিযানের সময় রাজউকের অনুমোদন না থাকা মোট ১৫টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক এবং ডিএমপি জানায়, সড়কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় অনুমোদনহীন বিলবোর্ডের বিরুদ্ধে এ ধরনের যৌথ উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন