প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে মারা যান ২০ বছর বয়সী শিক্ষার্থী বিপ্লব হোসেন সাগর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
পরীক্ষা শুরু হওয়ার প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন।
এরপর কলেজের একটি ভ্যানে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকরা তার অভিভাবকের ফোন নম্বরেও যোগাযোগ করেন।
সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন জানান, শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত পরীক্ষা কেন্দ্রে যান এবং কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
তবে শিক্ষার্থীর মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কোনো বক্তব্য দিতে রাজি হননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন