প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করার দাবি উত্থাপন করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন। তার বক্তব্যের সমাপ্তির দিকে সংসদের স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রসিকতা করে মন্তব্য করেন, ‘নোয়াখালীর লোকজন তো চাঁদেও আছেন।’
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার প্রস্তাব করেন ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন।
বক্তব্যে তিনি নোয়াখালীকে একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, নোয়াখালীর মানুষ পরিশ্রমী, ধৈর্যশীল এবং যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে নোয়াখালীর মানুষের উপস্থিতি রয়েছে।
তিনি আরও বলেন, নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা। নোয়াখালীর আয়তন বড় হওয়ায় এখানে প্রয়োজন হলে আরও দুই-তিনটি জেলা গঠন করা সম্ভব। পাশাপাশি নোয়াখালীতে সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
ব্যারিস্টার খোকন আরও উল্লেখ করেন, নোয়াখালীতে সমুদ্রবন্দর প্রতিষ্ঠা করা হলে দেশের সমুদ্রবন্দরনির্ভরতা ও ঝুঁকি কমে যাবে। তিনি বলেন, নোয়াখালীর মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দেশের ব্যাংকিং ও ব্যবসা-বাণিজ্যে তাদের বড় উপস্থিতি রয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় নোয়াখালীর লোকজন রয়েছে, বিদেশেও প্রায় ৭০-৮০ লাখ নোয়াখালীর মানুষ আছেন।
তার বক্তব্য শেষ হওয়ার পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে। তাহলে নোয়াখালী কোথায় নেই? কথায় কথায় বলা হয় যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়। অতএব, সব জায়গায় নোয়াখালী আছে।
এরপর তিনি ‘ধন্যবাদ’ জানিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন