প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর কালুখালীতে অনুষ্ঠিত হয়েছে জনসমাবেশ, যা নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ছিল। শনিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের উদ্যোগে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু'র সভাপতিত্বে এবং রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারন সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামসহ জেলা, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের জনগণ একত্রিত রয়েছে। বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যদি এলাকায় বিশৃঙ্খলা ও আগুন সন্ত্রাসের চেষ্টা করে, তবে তা কঠোর হস্তে দমন করা হবে। "আপনারা যদি এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান তবে চুপচাপ থাকেন। আপনারা যদি কোনরকম সন্ত্রাসী কার্যক্রম চালান তবে আমরা আপনাদেরকে ধরে ধরে প্রশাসনের হাতে সোপর্দ করবো।" জনসমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে যোগদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন