প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বার মা হওয়ার পথে রয়েছেন? সম্প্রতি, স্বামী বিরাট কোহলির সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে, এই তারকা দম্পতির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে আনুশকা একটি বোট থেকে নামছেন। তার খোলা চুল এবং মুখে মেকআপের কোনো ছাপ নেই। সিঁড়ি বেয়ে ওঠার সময় বিরাটকে স্ত্রীকে আগলে রাখতে দেখা যায়, তার মুখে ছিল মাস্ক।
সম্প্রতি, বিরাট এবং আনুশকা আলিবাগ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন। ইন্ডিয়া গেটের কাছে জেটিঘাটে তাদের এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের নজর পড়ে আনুশকার ঢিলেঢালা পোশাকের দিকে। কিছু ব্যবহারকারী তার শারীরিক গঠন দেখে তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অন্যদের কৌতূহল, ভামিকা ও অকায়ের কি এবার বড় ভাই-বোন হওয়ার সময় আসছে?
তবে, শুধুমাত্র একটি ভিডিও বা পোশাক দেখে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করার সুযোগ নেই। এ বিষয়ে এখন পর্যন্ত তারকা দম্পতির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সম্প্রতি মুম্বাইয়ে আধ্যাত্মিক আবহে সময় কাটাতে দেখা গেছে বিরাট এবং আনুশকাকে। রবিবার, মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের হাততালি দিয়ে কীর্তন উপভোগ করতে এবং মৃদুস্বরে ভক্তিগীতির সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন