প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বিএসএফ আরও একজনকে পুশইনের চেষ্টা করেছে। তবে পুশইন করার চেষ্টা জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা মোকাবেলা করেছে।
সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১০টার দিকে, দেওয়ানগঞ্জের ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার মধ্যেরচর সীমান্ত দিয়ে বিএসএফ এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি যখন জানাজানি হয়, তখন বাংলাদেশ সীমান্তে বিজিবি সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত হয়।
বিজিবি ও স্থানীয়দের কড়া পাহারায় বিএসএফের পুশইনের চেষ্টা অবশেষে ব্যর্থ হয়। পুশইনের এই মর্মান্তিক চেষ্টা ব্যর্থ হওয়ার ফলে, ওই যুবক বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। শূন্যরেখার দুপাশে বিজিবি ও বিএসএফ তৎপর এবং সতর্ক অবস্থায় রয়েছে।
এর আগে জামালপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, আমাদের দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্তে গতরাতে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছে। পুশইন ঠেকাতে বর্তমানে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন