প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী চেচুয়া নদীতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
গুরুদাসপুর উপজেলার খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে অন্তত ৮০ হাজার মানুষের সমাগম ঘটে। প্রতিযোগিতায় সোনার মদিনা এক্সপ্রেস, কান্দিপাড়া সোনার তরী, একতা এক্সপ্রেস, রিয়াদ এন্টারপ্রাইজ এবং মোল্লাপাড়া এক্সপ্রেসসহ মোট ১৪টি নৌকা সাতটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
ঢাক-ঢোলের তালে তালে বৈঠা চালিয়ে অংশগ্রহণকারীরা নৌকাবাইচে অংশ নেন। এ সময় নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বুধবার, প্রতিযোগিতার দ্বিতীয় দিনে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। প্রথম বিজয়ীকে বড় আকারের ফ্রিজ, দ্বিতীয় বিজয়ীকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল নৌকাকে সৌজন্য পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানের সহসভাপতি ইসহাক আলী মজনু মাস্টার মন্তব্য করেন, ‘প্রতিবছরের মতো এবারও জাঁকজমকভাবে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন