প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নিহত সেনাদের মরদেহের বিনিময় সম্পন্ন হয়েছে। বেলারুশের সীমান্তবর্তী এলাকায় এই বিনিময় অনুষ্ঠিত হওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম বেলটা।
সংবাদ সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গোমেল অঞ্চলের নোভায়া গুতা চেকপয়েন্টে দুই দেশের মধ্যে এই মরদেহের বিনিময় ঘটে। এ সময় রাশিয়া ইউক্রেনের কাছে ২৫২টি মরদেহ হস্তান্তর করেছে। এর বিপরীতে, ইউক্রেন রাশিয়ার কাছে ২৫টি মরদেহ ফেরত দেয়।
বেলটা আরও জানায়, বেলারুশের ভূখণ্ডে এ পর্যন্ত ৭০টিরও বেশি মানবিক সহায়তা এবং মরদেহ বিনিময়ের কার্যক্রম পরিচালিত হয়েছে।
ঘটনার স্থানে ধারণ করা ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির পর্যবেক্ষকরা মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করছেন। সাধারণত যুদ্ধবন্দি বিনিময়ের ক্ষেত্রে সমানসংখ্যক বন্দি হস্তান্তর করা হয়, তবে মরদেহ ফেরত দেওয়ার ক্ষেত্রে সংখ্যা ভিন্ন হওয়া স্বাভাবিক।
যদিও রাশিয়া এবং ইউক্রেন, উভয় দেশই তাদের সামরিক বাহিনীর হতাহতদের পূর্ণাঙ্গ পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি নিহত সেনাদের যে সংখ্যা উল্লেখ করেছেন, তা কিয়েভপন্থি বিশ্লেষকদের অনেকের কাছে অত্যন্ত কম বলে মনে হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন