প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের এক প্রবাসী মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। নিহত মো. সাইফুল ইসলাম শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার বাসিন্দা এবং ওই এলাকার আব্দুর রহিমের পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি একটি সড়ক দুর্ঘটনায় পতিত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা ফল কাটার ধারালো সরঞ্জামের আঘাতে তার গলায় গুরুতর জখম হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাইফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তার স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার দ্রুত তার লাশ দেশে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।
রৌহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, "বিষয়টি আমি জেনেছি। তাদের বাড়িতে যাবো এবং খোঁজখবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় করণীয় যা যা করার আমি করে দেবো।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন