প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ভাটারা এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেপ্তার মো. আবু বক্কর সিদ্দিক (৫৪) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার একটি আদালত এই আদেশ প্রদান করে।
শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন আবু বক্করকে আদালতে হাজির করে ভাটারা থানার উপপরিদর্শক আসাদুজ্জামান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামির পক্ষে আইনজীবী জান্নাতুল বর্ণা জামিনের আবেদন করেন। আদালত জামিনের শুনানির জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার ১০০ ফিট ফ্যামিলি বাজারের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে রাত সাড়ে ১০টার দিকে নূরেরচালা সমতা এলাকার ১১২৬ নম্বর বাসার চতুর্থ তলায় অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তার শয়নকক্ষের আলমারি থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য ৩৮ হাজার ৫০০ টাকা।
জব্দ করা মাদকের মধ্যে ২০টি বোতলে মোট ৬ হাজার মিলিলিটার হান্টার বিয়ার, যার মূল্য ২০ হাজার টাকা; ৯০০ মিলিলিটারের এক বোতল ব্ল্যাক ক্লিয়ার বিয়ার, মূল্য ৮ হাজার টাকা; ৩৫০ মিলিলিটারের এক বোতল ম্যাকডাওয়েলস মদ, মূল্য ৫০০ টাকা এবং ৬০০ মিলিলিটারের এক বোতল নিক্কা উইলকিনসন ভদকা, মূল্য ১০ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আবু বক্কর ভাটারা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন। এই ঘটনায় ভাটারা থানার এসআই মো. হাফিজুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন