প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে ক্ষতিগ্রস্ত তিনটি গ্যাস পাইপলাইন পুনরায় উৎপাদনে ফিরেছে। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত সাউথ পার্সের এই পাইপলাইনগুলো শনিবার সকালে উৎপাদনে ফিরে আসে। এ তথ্য ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ শোধনাগারের অধীন গ্যাস লাইন ১ ও ৪ এবং ষষ্ঠ শোধনাগারের গ্যাস লাইন ৩ পুনরায় চালু করা হয়েছে। এর ফলে দেশটির দৈনিক গ্যাস উৎপাদন সক্ষমতা দুই কোটি ঘনমিটার বৃদ্ধি পাবে।
এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন, ‘শীতকালে বিদ্যুৎ, গ্যাস ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হলে জনগণের সমর্থন, উৎপাদনকারীদের কঠোর পরিশ্রম এবং অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।’
যুদ্ধের কারণে জ্বালানি অবকাঠামোর ক্ষতি ইরানের বিদ্যমান জ্বালানি সংকটকে আরো তীব্র করে তুলেছে। শীত মৌসুমের আগেই দেশটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন