প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিবারসহ কক্সবাজারে পাঁচ দিনের ভ্রমণ শেষে বরিশালে ফেরার পথে ডিবি পুলিশের হাতে হেফাজতে নেওয়া হয়েছে পাঁচজনকে। পরে তাদের বিরুদ্ধে আগে দায়ের হওয়া একাধিক মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, বাসে তল্লাশি চালিয়ে নতুন করে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরিশাল নগরীর কেডিসি এলাকার বাসিন্দা নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) ও আসমা বেগম (৩৩)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিলুফা বেগমের বিরুদ্ধে ৯টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে ২টি, মো. সোহেনের বিরুদ্ধে ৪টি, মো. মিঠু হাওলাদারের বিরুদ্ধে ২টি এবং আসমা বেগমের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মাদকসংক্রান্ত মামলাতেই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, পাঁচজন পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। যাতায়াতের জন্য ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করা হয়। পাঁচ দিন কক্সবাজারে অবস্থান শেষে ৫ অক্টোবর সোমবার দুপুরে তারা বরিশালের উদ্দেশে রওনা হন। পুলিশ জানিয়েছে, পুরো ভ্রমণে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে।
বরিশালে ফেরার পথে বিমানবন্দর এলাকায় বাসটিতে তল্লাশি চালায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে তল্লাশিতে তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে।
পরে আগের দায়ের হওয়া মাদক মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে পাঁচজনকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানান, পাঁচজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। নিলুফা বেগমের বিরুদ্ধে ৯টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে ২টি, সোহেনের বিরুদ্ধে ৪টি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে ২টি এবং আসমা বেগমের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্বের মাদক মামলাগুলোর কার্যক্রমের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নতুন করে তল্লাশির সময় কোনো মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা ঘটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন