প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাওনা টাকা পরিশোধ ও পারিশ্রমিক কমানোর অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাফার গোডাউনে শতাধিক শ্রমিক কর্মবিরতি পালন করছেন।
শনিবার (৮ আগস্ট) দুপুর থেকে শ্রমিকরা সার ওঠানামার কাজ বন্ধ করে দিলে গোডাউনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে সার নিতে আসা ট্রাকচালক ও ডিলাররা ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের পাওনা টাকা পরিশোধ করা হয়নি। পাশাপাশি পারিশ্রমিক কমিয়ে দেওয়া হয়েছে। গত দেড় বছরে বস্তাপ্রতি অতিরিক্ত ১ টাকা করে নিয়ে কোটি টাকা আদায়ের অভিযোগও করেছেন তারা।
তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার আব্দুল মজিদ মন্ডল। তিনি দাবি করেন, কয়েকজন শ্রমিক অন্যদের উসকানি দিয়ে কাজ বন্ধ করাচ্ছেন।
বিসিআইসির উপ-মহাব্যবস্থাপক আবু সাইদ রব্বানী জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সমাধান না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
শ্রমিকরা দ্রুত পাওনা পরিশোধ, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত ও অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন