প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে, এই তথ্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তিগত তথ্যমতে, ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, গত ১৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। বিপিএম-৬ পদ্ধতির অধীনে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৮০ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
নিট রিজার্ভ গণনা করার জন্য আইএমএফের বিপিএম-৬ পরিমাপকেই অনুসরণ করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন