প্রিন্ট এর তারিখঃ ২৪শে অক্টোবর, ২০২৬ইং; ০৮:৩৪ এম || প্রকাশের তারিখঃ ৮ই জুন, ২০২৬ইং; ০১:০০ পি.এম
ঢাকার মার্কিন দূতাবাস জানাল, কীভাবে কাজ করে ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, সেই বিষয়টি আজ একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্টটি দেওয়া হয়েছে।
পোস্টটিতে বলা হয়েছে—

ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে:
- ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে pay.gov–এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবে।
- ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে।
- সর্বোচ্চ ৩ মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।
- নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
- দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে (শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"