প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) পূর্বধলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার ভিকুনিয়া এলাকা থেকে জামাল মিয়া (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁকে মদ্যপ অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
আটক জামাল মিয়া উপজেলার ভিকুনিয়া গ্রামের মৃত শহীদ আলী ও আনোয়ারা বেগমের ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন