প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো রাজ্যে সন্দেহভাজন বিষাক্ত মদ পান করার ফলে অন্তত ৪৯ জনের মৃত্যু ঘটেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ঘটনায় প্রায় ১৭০ জন আক্রান্ত হয়েছেন।
৫ সেপ্টেম্বর, রাজ্যের ওদিগবো ও আরারোমি-ওবু এলাকায় স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহল পান করার পর এই ঘটনা শুরু হয়। পরে একই ধরনের ঘটনা ঘটেছে পাশের ইরেলে এলাকায়, যেখানে মানুষ অসুস্থ হয়ে পড়েন।
বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের মধ্যে গুরুতর শারীরিক জটিলতা দেখা দিয়েছে, যার মধ্যে রয়েছে দৃষ্টিশক্তি হারানো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে তৈরি ওই পানীয়তে বিষাক্ত মিথানল মিশে যাওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বিষাক্ত পদার্থের সুনির্দিষ্ট উৎস এখনও নিশ্চিত করা হয়নি।
ঘটনার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ আক্রান্তদের চিকিৎসা ও নমুনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশও তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আগের সরকারি হিসাবে নিহতের সংখ্যা ছিল ৪৮ জন এবং আক্রান্তের সংখ্যা ১৮২ জন। তবে পরবর্তী সময়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন