প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের শুভ আনুষ্ঠানিকতা শেষ করে একেবারে নতুন রূপে এবং ভিন্ন হেয়ার কাটে মাঠে ফিরলেন ফুটবলের মহানায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আর মাঠে ফিরে তিনি উপহার দিলেন তার চিরচেনা সেই জাদুর ঝলক।
পেশাদার ক্যারিয়ারের টানা ২৫তম মৌসুমে গোল করার অসাধারণ এক বিশ্বরেকর্ড গড়ার দিনে তিনি আল নাসরকেও এনে দিলেন বড় জয়। শুক্রবার রাতে আল রিয়াদকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তার দল।
বিশ্বকাপের বিরতি এবং বিয়ের ছুটির পর এ ম্যাচ দিয়েই আল নাসরের স্কোয়াডে পুনরায় প্রত্যাবর্তন ঘটে রোনালদোর। তবে সৌদি প্রো লিগের নতুন কোচ অ্যাঞ্জ পস্টোকগ্লু ৪১ বছর বয়সী এই মহাতারকাকে একাদশে রাখেননি, তাকে বসিয়ে রেখেছিলেন ডাগআউটে।
৬২ মিনিটে বদলি হিসেবে যখন তিনি মাঠে নামেন, ততক্ষণে আব্দুলইলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে জয় একপ্রকার সুনিশ্চিত করে ফেলেছিল আল নাসর।
তবে এত পরে মাঠে নামলেও ভক্তদের হতাশ করেননি তিনি। ম্যাচের ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার দারুণ নিচু ক্রস বক্সের ভিতরে নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে মাত্র ৮ গজ দূর থেকে বল জালে জড়িয়ে দেন। আর তাতেই নিশ্চিত হয় দলের ৪-০ গোলের বড় জয়।
এই এক গোলেই ফুটবলের ইতিহাসে নতুন একটি স্বর্ণালী পাতায় নাম খোদাই করেছেন রোনালদো। ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে যার শুরু হয়েছিল, তা এবার টানা ২৫তম মৌসুমে গিয়ে পৌঁছল। এই অনন্য কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচকে, যিনি টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন (১৯৯৯ থেকে ২০২২-২৩)।
এই গোলের মাধ্যমে স্বপ্নের হাজার গোলের মহামাইলফলকের দিকে তিনি আরো একধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা—এটি তার ক্যারিয়ারের ৯৭৭তম গোল। ২০২২ সালের ডিসেম্বরে সৌদির ফুটবলে পা রাখার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১৩০তম গোল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন