প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠিতে একটি ভবন থেকে উদ্ধার করা হয়েছে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন ফ্লাটের মালামাল নিয়ে গেছে। ঘরের মালামাল তছনছ করে দুর্বৃত্তরা।
শুক্রবার এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম মলিনা রায়। ৪৫ বছর বয়সী ওই নারী নিচতলা ফ্লাটে তার মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, জেলা শহরের টিএনটি সড়কের একটি তিন তলার বাড়ির তিনটি ফ্লাটের লোকজন রথযাত্রার উপলক্ষে সকালে গ্রামের বাড়িতে চলে যায়। কিন্তু নিচতলায় মলিনা রায় নামে মধ্যবয়সী এক নারী বাসায় থেকে যান। সন্ধ্যায় যখন ওই নারীর মেয়ে পুজা রায় বাড়িতে ফিরেন, তখন তিনি তার মাকে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা এবং মাথায় বস্তা পেঁচানো অবস্থায় দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে তার মাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এসময় তিনটি ফ্লাটের সবগুলোতেই দেখা যায় দরজা, জানালা ও তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের মালামালও তছনছ অবস্থায় পাওয়া যায়। তিন ফ্লাট থেকেই স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. মাহামুদ হাসান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন