প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটতরাজের অভিযোগ তুলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সন্ধ্যার পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কাউখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ এবং সদস্য সচিব রাকিব তালুকদারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসংযোগ ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন