প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০১৯ সালের ডিসেম্বরে নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরের পর্দা নেমেছিল। নিয়ম অনুযায়ী, পরবর্তী আসরটি ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেই অপেক্ষা আট বছরে পৌঁছেছে। একের পর এক সূচি পরিবর্তনের ফলে, আগামী এপ্রিলে গেমস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা আরো পাঁচ মাস পিছিয়ে ১৪তম এসএ গেমসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের সেপ্টেম্বরে।
নতুন সূচি অনুযায়ী, আসরটি ১৮-২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ২৭ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লাহোরে। সময়সূচি এবং উদ্বোধনী ও সমাপনীর ভেন্যু ছাড়া, আয়োজক পাকিস্তান আপাতত কোনো বাড়তি বার্তা দেয়নি। ডিসিপ্লিনভিত্তিক খেলোয়াড় ও কোচদের নিবন্ধন কার্যক্রম কয়েক মাস পর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সূচি পরিবর্তনের তথ্য জানিয়েছে। সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, ষষ্ঠ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসের সময়সূচি পরিবর্তনের কারণে এসএ গেমস পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রীড়াবিদরা যেন দুটি বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান, সেটি নিশ্চিত করতেই নতুন সূচিটি সমন্বয় করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরটি নিয়ে অনিশ্চয়তা নতুন নয়। ২০২৩ সালে আয়োজন সম্ভব না হওয়ার পর থেকে তারিখ বারবার বদলেছে। সর্বশেষ ঘোষণায় ২০২৭ সালের সেপ্টেম্বরকে লক্ষ্য ধরা হলেও, অতীতের অভিজ্ঞতার কারণে নির্ধারিত সময়ে গেমসটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে ক্রীড়াঙ্গনে সংশয় রয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন