প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার বারহাট্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ শিপন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর মধ্যবাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শিপন উপজেলার বৃ-কালিকা গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপালপুর মধ্যবাজার এলাকার রুহুল আমিনের ভাড়া বাসায় মাদক কারবার চলছে—এমন গোপন তথ্য পায় বারহাট্টা থানা পুলিশ। পরে তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে ওই বাসায় অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে শিপনের থাকার ঘরের সানশেডের ওপর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ শিপনকে আটক করে পুলিশ।
বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ আটক শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে বারহাট্টা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন