প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের ঝালোডাঙ্গা বিলে এই নৌকাবাইচের আয়োজন করা হয়।নৌকাবাইচকে কেন্দ্র করে বিলের দুই পাড়ে হাজারো মানুষের ভিড় জমে ওঠে। কিশোর, যুবক এবং বয়োজ্যেষ্ঠরা দল বেঁধে আসেন। নৌকার দ্রুত চলাচল এবং প্রতিযোগিতার উত্তেজনায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর গ্রামীণ এই ঐতিহ্য উপভোগ করতে পেরে দর্শনার্থীরা আনন্দ প্রকাশ করেন।প্রতিযোগিতায় মোট আটটি নৌকা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ নৌকাবাইচ উপভোগ করেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মের কাছে নৌকাবাইচের সংস্কৃতি তুলে ধরতে হবে। আমাদের হাজার বছরের জারি, সারি, ভাটিয়ালি ও নৌকাবাইচ গ্রামীণ জনপদের ঐতিহ্য। সবাইকে এই ঐতিহ্য ধরে রাখতে হবে।’তিনি আরও বলেন, ‘ভাঙ্গার কুমার নদে হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ বহু বছর ধরে অনুষ্ঠিত হয়নি। এবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভাঙ্গার হারিয়ে যাওয়া ঐতিহ্য নৌকাবাইচ ফিরিয়ে আনা হবে।স্থানীয় সমাজসেবক শামীম মাতুব্বরের সার্বিক সহযোগিতা এবং পশ্চিম আলগী গ্রামের যুবসমাজের উদ্যোগে এই নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মালিকসহ অংশগ্রহণকারী প্রতিটি নৌকার মালিককে একটি করে ফ্রিজ পুরস্কার দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন