প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগানোর উদ্দেশ্যে এবং স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও উন্নত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) ২৮ নভেম্বর বাংলাদেশ থেকে একটি মেডিকেল ও মিডিয়া প্রতিনিধিদলকে মালয়েশিয়া সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা করেছে।
এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পেশাগত সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং অংশগ্রহণকারী এজেন্সি ও গণমাধ্যম প্রতিনিধিদের মালয়েশিয়ার চিকিৎসাসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা, চিকিৎসা সক্ষমতা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিদ্যমান সহায়তা ব্যবস্থার সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করা।
সফরের পূর্বে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থিত মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম হাজওয়ান হাসনোলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল ট্যুরিজম এজেন্সি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তারা মালয়েশিয়ায় একটি সুপরিকল্পিত কর্মসূচির আওতায় বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন এবং পেশাগত মতবিনিময়ে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে অংশগ্রহণকারী এজেন্সিগুলো বিভিন্ন চিকিৎসা বিশেষায়ন, চিকিৎসার সুযোগ, পদ্ধতি এবং আন্তর্জাতিক রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।
এই সফরটি MHTC-এর ‘U-Turn to Malaysia’ প্রচারের অংশ এবং ২০২৬ সালের আগস্টে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে MHTC-এর সাম্প্রতিক মতবিনিময়ের ধারাবাহিক উদ্যোগ। এ বিষয়ে মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনোল মন্তব্য করেন, মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোগীদের জন্য বিস্তৃত মানসম্মত স্বাস্থ্যসেবা, বিশেষায়িত চিকিৎসা সুবিধা এবং সাশ্রয়ী চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়াও, মুসলিমবান্ধব পরিবেশ, হালাল খাবার এবং বাংলাদেশি রোগীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন সেবার কারণে মালয়েশিয়া তাদের জন্য একটি পরিচিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গন্তব্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন