প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ভুটানের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পর তিনি আয়োজক দেশ এবং ভারতের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। একই সাথে, গ্রুপ পর্বে ভিএআর ব্যবহারের দাবি করেছেন এই কোচ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুতাইরি বলেন, “যদি বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তাহলে শুধু এই দুই দলকে নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করুন। অন্য দলগুলোকে প্লে-অফ খেলতে বলুন, অন্য কোনো সময়ে খেলতে বলুন। আমাদের সময় নষ্ট করবেন না।”
তিনি দাবি করেন, ভুটানের বিপক্ষে কিছু সিদ্ধান্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে গেছে। বিশেষ করে পেনাল্টি এবং অফসাইডের সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মুতাইরির মতে, ভিএআর থাকলে ভুটানের দ্বিতীয় গোলটি বাতিল হতে পারত। তিনি বলেন, শ্রীলঙ্কারও একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল।
রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে? আয়োজন করার সামর্থ্য না থাকলে প্রতিযোগিতা আয়োজনের দরকার কী?”
শ্রীলঙ্কা ১১ নভেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে। ম্যাচটি নিয়ে ভয়ের কিছু নেই জানিয়ে মুতাইরি বলেন, “আমি শুধু একজনকেই ভয় পাই, আমার বাবাকে। তিনি ৩০ বছর আগে মারা গেছেন। আল্লাহ তাকে রহম করুন। তাই আর কাউকে ভয় পাই না।”
বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সাফের ইতিহাসের সেরা লড়াই বানানোর প্রত্যয়ও তিনি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন