প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজি ডিসিএল) অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি সম্পূর্ণ অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে, পাশাপাশি ১৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ করা হয়েছে। এক ব্যক্তিকে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার জন্য আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লার প্রধান কার্যালয় থেকে বিজিডিসিএল এই তথ্য প্রকাশ করে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ সময় ধরে একটি চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর ইউনিয়নের আলমপাড়া এলাকায় অবৈধভাবে সরকারি গ্যাস চুরির সিন্ডিকেট গড়ে তুলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সেখানে আকস্মিক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে অভিযানের সময় ওই এলাকার ১৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার সম্পূর্ণরূপে উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন ও সরঞ্জাম জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে ২০০ মিটার দীর্ঘ ৩/৪” পাইপলাইন এবং দুইটি রেগুলেটর।
বিজিডিসিএল কর্মকর্তারা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবহারকারী নিজেদের উদ্যোগে রেগুলেটর খুলে পালিয়ে যায়। এই উচ্ছেদ অভিযানের ফলে ওই এলাকার প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি সম্পূর্ণ অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে, অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রাষ্ট্রীয় সম্পদ চুরির অপরাধে ঘটনাস্থলেই ১ জন ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিজিডিসিএল কর্মকর্তারা আরও জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগকারী এবং এর পেছনের সিন্ডিকেটকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন